ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

টাইব্রেকারে টানা দ্বিতীয় জয় পেল মেসির ইন্টার মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 479

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে হারানোর পর এবার পেরুর ইউনিভারসিতারিওর বিপক্ষেও একই কৌশলে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিমার এস্তাদিও মনুমেন্তালে স্বাগতিকদের ৫-৪ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন  টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

টাইব্রেকারে ইন্টার মায়ামির হয়ে জুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, ডাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমারশ্চি ও ইয়ানিক ব্রাইট সাফল্যের সঙ্গে গোল করেন। ইউনিভারসিতারিওর হয়ে দিয়েগো চুরিন, হোরাসিও ক্যালকাতেরা, জাইরো কঞ্চা ও জোসে রিভেরা স্কোর করলেও তৃতীয় শট নিতে আসা জাইরো ভেলেজ ব্যর্থ হন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখালেও ইন্টার মায়ামি খুব বেশি আক্রমণ শানাতে পারেনি। ১১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র দুটি, অন্যদিকে স্বাগতিকরা ১৫টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন সার্জিও বুস্কেটস, কিন্তু কাজে লাগাতে পারেননি।

৭৩ মিনিটে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসকে বদলি হিসেবে তুলে নেন কোচ। এরপর থেকে মায়ামির আক্রমণের ধার কিছুটা কমে যায়। তবে প্রতিপক্ষও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি, ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায় এবং শেষ পর্যন্ত জয়ী হয় ইন্টার মায়ামি।

নিউজটি শেয়ার করুন

টাইব্রেকারে টানা দ্বিতীয় জয় পেল মেসির ইন্টার মায়ামি

আপডেট সময় ১১:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫