ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঘরে ঘরে সুফল পৌঁছাবে: বগুড়ায় প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় ইরানের বিশেষ নির্দেশনা নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ বুলগেরিয়া ইতিহাস, পাহাড় আর সংস্কৃতির দেশ নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ অ্যাপের মাধ্যমে তেল নিতে পারবেন আরও ১৯ জেলার গ্রাহক বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের জন্য এনসিপির দরজা বন্ধ: নাহিদ অতীত সরকারের ব্যর্থতায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরিজ বাঁচাতে মরিয়া টাইগারদের লক্ষ্য কিউইদের অল্পতে আটকানো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। সেই ম্যাচেও টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হয়েছিল বাংলাদেশকে। কিউই অধিনায়কের মতে, আজকের উইকেটও প্রথম ম্যাচের মতোই কিছুটা মন্থর হতে পারে এবং খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বল নিচু হয়ে আসতে পারে। এই সুবিধা কাজে লাগাতেই তারা বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাটিং বেছে নিয়েছেন।

আরও পড়ুন  মিরাজের ব্যাটিং- বোলিং নৈপুণ্যে ইনিংস ব্যবধানে টাইগারদের দাপুটে জয়, সিরিজ শেষ সমতায়

বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচটি ‘বাঁচামরার লড়াই’। আজ হেরে গেলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। লিটন দাসের শততম ওয়ানডে ম্যাচের এই মাইলফলক ছোঁয়ার দিনে পুরো দল মুখিয়ে আছে ঘুরে দাঁড়াতে। বোলারদের লক্ষ্য থাকবে কিউইদের দ্রুত সাজঘরে ফিরিয়ে রান তাড়া করার জন্য লক্ষ্যটাকে নাগালে রাখা।

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে আজ ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়। টসের ফলে বদল না এলেও ম্যাচের ফলাফলে বড় বদল এনে সিরিজ সমতায় ফেরাতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

সিরিজ বাঁচাতে মরিয়া টাইগারদের লক্ষ্য কিউইদের অল্পতে আটকানো

আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬