ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

দখল ও আক্রমণে পিছিয়েও নিউক্যাসলকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 457

ছবি সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ডে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখালেও জয়ের মুখ দেখেনি নিউক্যাসল ইউনাইটেড। প্যাট্রিক ডোরগুর একমাত্র গোলে সফরকারীদের ১–০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রুবেন অ্যামোরিমের দল।

ম্যাচে ইউনাইটেডের দখলে ছিল মাত্র ৩৪ শতাংশ বল। তারা গোলের জন্য ১০টি শট নেয়, যার তিনটি লক্ষ্যে ছিল। অন্যদিকে ৬৬ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় নিউক্যাসল, তবে এর মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় হার নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে যায় সফরকারীরা।

আরও পড়ুন  মেসির জাদুতে শেষ মুহূর্তে নাটকীয় ড্র, জয়ের খরা চলছেই মায়ামির

ম্যাচের ২৪তম মিনিটে লিড নেয় ইউনাইটেড। দালোতের লম্বা থ্রো ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন নিউক্যাসল ডিফেন্ডাররা, সুযোগ পেয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের শক্ত শটে গোল করেন ডোরগু। এটি ইউনাইটেডের হয়ে তার প্রথম গোল। এর আগে ম্যাথিউস কুনহার কাছ থেকে নেওয়া শট কর্নারে পাঠান নিউক্যাসল গোলরক্ষক অ্যারন রামসডেল।

নিউক্যাসলও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ব্রুনো গুইমারেসের হেড দুর্দান্ত প্রতিক্রিয়ায় ঠেকান ইউনাইটেড গোলরক্ষক সেন ল্যামেন্স। বিরতির আগে ডোরগু আরেকটি সুযোগ পেলেও এবার রামসডেলের বাধায় গোল বাড়াতে পারেননি। ১–০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে নিউক্যাসল। ৫১ মিনিটে ফ্যাবিয়ান শেয়ারের শট ডোরগুর পায়ে লেগে বাইরে চলে যায়। ইউনাইটেডও ব্যবধান বাড়ানোর সুযোগ পায়, কিন্তু বেঞ্জামিন সেসকোর শট গিয়ে লাগে ক্রসবারে। পরে লুইস হলের শটও ক্রসবারে লেগে ফেরে।

মাঝে লিসান্দ্রো মার্টিনেজের হাতে বল লাগার অভিযোগ তুলে পেনাল্টি দাবি করলেও ভিএআর পর্যালোচনার পর রেফারি তা নাকচ করেন। শেষদিকে অ্যান্থনি গর্ডন সমতার সুযোগ পেলেও তার শট লক্ষ্যে ছিল না। শেষ পর্যন্ত স্কোরলাইনে আর কোনো পরিবর্তন না এনে ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিউজটি শেয়ার করুন

দখল ও আক্রমণে পিছিয়েও নিউক্যাসলকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট সময় ০৩:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ওল্ড ট্রাফোর্ডে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখালেও জয়ের মুখ দেখেনি নিউক্যাসল ইউনাইটেড। প্যাট্রিক ডোরগুর একমাত্র গোলে সফরকারীদের ১–০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রুবেন অ্যামোরিমের দল।

ম্যাচে ইউনাইটেডের দখলে ছিল মাত্র ৩৪ শতাংশ বল। তারা গোলের জন্য ১০টি শট নেয়, যার তিনটি লক্ষ্যে ছিল। অন্যদিকে ৬৬ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় নিউক্যাসল, তবে এর মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় হার নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে যায় সফরকারীরা।

আরও পড়ুন  শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা