ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 941

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপের নাম ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্লাবে আসার সময়ই তিনি ১০ নম্বর জার্সি পেতে পারতেন, কিন্তু লুকা মদ্রিচের প্রতি সম্মান দেখিয়ে তখন তা গ্রহণ করেননি। অবশেষে ২০২৫-২৬ মৌসুমের আগে সেই প্রতীক্ষিত ১০ নম্বর জার্সির মালিক হলেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অফিসিয়াল ঘোষণায় রিয়াল জানায়, এমবাপ্পেই হচ্ছেন মদ্রিচের যোগ্য উত্তরসূরি। বহুদিন ধরে ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলেছেন লুকা মদ্রিচ। তার বিদায়ের পর সেই সম্মানজনক নম্বর তুলে দেওয়া হলো এমবাপের হাতে।

আরও পড়ুন  বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: বার্সেলোনা দেখাল, হার মানাই শেষ কথা নয়

১০ নম্বর জার্সি রিয়ালের ইতিহাসে এক বিশেষ অবস্থান রাখে। এটি এক সময় পরেছিলেন লুইস ফিগো, মেসুত ওজিল, ক্লারেন্স সেডর্ফ এবং ফেরেন্‌স পুসকাসের মতো কিংবদন্তিরা। এবার সেই গৌরবময় তালিকায় যুক্ত হলেন কিলিয়ান এমবাপে।

রিয়ালে নিজের প্রথম মৌসুমে শিরোপাহীন থাকলেও এমবাপে ব্যক্তিগতভাবে ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন তিনি। তবে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে মৌসুম শেষ করে রিয়াল, যা ছিল ভীষণ হতাশাজনক।

তবে নতুন মৌসুমে নতুন আশা নিয়ে মাঠে নামবেন এমবাপে। এবার তার কাঁধে ১০ নম্বর জার্সির গৌরবের পাশাপাশি ভবিষ্যতের প্রত্যাশার ভারও। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে, এই চাপে এমবাপে কতটা সফল হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে

আপডেট সময় ০১:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপের নাম ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্লাবে আসার সময়ই তিনি ১০ নম্বর জার্সি পেতে পারতেন, কিন্তু লুকা মদ্রিচের প্রতি সম্মান দেখিয়ে তখন তা গ্রহণ করেননি। অবশেষে ২০২৫-২৬ মৌসুমের আগে সেই প্রতীক্ষিত ১০ নম্বর জার্সির মালিক হলেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অফিসিয়াল ঘোষণায় রিয়াল জানায়, এমবাপ্পেই হচ্ছেন মদ্রিচের যোগ্য উত্তরসূরি। বহুদিন ধরে ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলেছেন লুকা মদ্রিচ। তার বিদায়ের পর সেই সম্মানজনক নম্বর তুলে দেওয়া হলো এমবাপের হাতে।

আরও পড়ুন  ১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল