ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

টানা পঞ্চম ম্যাচে জোড়া গোলের কীর্তি, নতুন উচ্চতায় লিওনেল মেসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 777

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) প্রতিপক্ষ মানেই লিওনেল মেসির জন্য যেন গোলের উৎসব। আগের চার ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাঁর শিকার ন্যাশভিল। ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির এই দারুণ নৈপুণ্যে ইন্টার মায়ামি জয় তুলে নেয় ২-১ ব্যবধানে।

আরও পড়ুন  সেমিফাইনালে মেসিদের উড়িয়ে কনকাকাফের ফাইনালে ভ্যানকুভার এফসি

মেসি এর আগে জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন এক রেকর্ড গড়লেন তিনি এমএলএসে এমন কীর্তি আগে আর কেউ করেননি।

ম্যাচে মেসির প্রথম গোল আসে ১৭তম মিনিটে এক অসাধারণ ফ্রি কিক থেকে। ফাউলের শিকার হয়ে পাওয়া সুযোগে মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে বল পাঠান গোলকিপারের কাছের পোস্ট দিয়ে, যেন তাঁর সেট-পিস দক্ষতার আরেকটি উজ্জ্বল উদাহরণ।

দ্বিতীয়ার্ধে, ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোলটি আসে ন্যাশভিল গোলরক্ষকের চরম ভুলে। জো উইলিস সতীর্থের ব্যাক পাস পেয়ে তালগোল পাকিয়ে বসেন এবং বল চলে আসে মেসির পায়ে। এত সহজ সুযোগ কি আর হাতছাড়া করেন তিনি? ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে।

ন্যাশভিল অবশ্য ম্যাচে একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের দারুণ প্রচেষ্টায়। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য কীর্তিও গড়েছেন মেসি। তাঁর প্রথম গোলটি ছিল ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল, যা তাঁকে এই তালিকায় চতুর্থ স্থানে তুলে দিয়েছে। পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান মার্কোস আসুনসিওকে (৬৮)। মেসির সামনে এখন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। ন্যাশভিল আছে তৃতীয় স্থানে, যদিও তারা খেলেছে ৩ ম্যাচ বেশি এবং পেয়েছে ৩ পয়েন্ট বেশি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

মেসির এমন পারফরম্যান্স যেন প্রতিটি ম্যাচেই নতুন করে প্রমাণ করছে, বয়স শুধু সংখ্যা ফুটবল মাঠে এখনও তিনিই রাজা।

নিউজটি শেয়ার করুন

টানা পঞ্চম ম্যাচে জোড়া গোলের কীর্তি, নতুন উচ্চতায় লিওনেল মেসি

আপডেট সময় ১১:১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

মেজর লিগ সকারে (এমএলএস) প্রতিপক্ষ মানেই লিওনেল মেসির জন্য যেন গোলের উৎসব। আগের চার ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাঁর শিকার ন্যাশভিল। ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির এই দারুণ নৈপুণ্যে ইন্টার মায়ামি জয় তুলে নেয় ২-১ ব্যবধানে।

আরও পড়ুন  আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামছেন মেসি, কখন শুরু ম্যাচ