০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি
চ্যাম্পিয়নস ট্রফি অনিশ্চিত

বোলিংপরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব আল হাসান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 106

ছবি সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষায়ও ব্যর্থ হয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সূত্র জানিয়েছে, পরীক্ষার ফল নেতিবাচক এসেছে।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। প্রথমবারের মতো লাফবারোতে পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ২১ ডিসেম্বর চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষায় অংশ নেন তিনি। তবে আবারও একই ফল আসে। ইসিবি জানিয়েছে, পরীক্ষার ফলাফল নিয়ে কারিগরি ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো সমস্যা প্রমাণিত হয়, সাকিবকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিব আপাতত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন, তবে আন্তর্জাতিক ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন। সাকিবের বোলিং অ্যাকশন সংশোধনের এই দীর্ঘ প্রক্রিয়া তার ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে এটি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হবে।

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়নস ট্রফি অনিশ্চিত

বোলিংপরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব আল হাসান

আপডেট সময় ০৫:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫