ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু প্রথম টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 505

ছবি সংগৃহীত

দীর্ঘ চার মাস পর আবারও সাদা পোশাকে মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলার পর এবার বছরের প্রথম টেস্টে টাইগাররা মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

টস ভাগ্যে জয়ী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন বছরে এটি টাইগারদের প্রথম সাদা পোশাকের মিশন হলেও পাকিস্তানের মাটিতে সদ্যই পাওয়া ২-০ টেস্ট সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক সেই সাফল্যের রেশ এখনো টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মনে গর্ব ছড়াচ্ছে।

আরও পড়ুন  আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

ম্যাচ শুরুর আগে একটি আলোচিত বিষয় ছিল উইকেটকিপার হিসেবে কে দায়িত্ব পালন করবেন। অধিনায়ক শান্ত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বিষয়টি স্পষ্ট করেননি। তবে ম্যাচের দিন নিশ্চিত হয়েছে, গ্লাভস হাতে মাঠে নামছেন জাকের আলি।

বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে তিন পেসার নিয়ে। দলে জায়গা পেয়েছেন উদীয়মান পেসার নাহিদ রানা। ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তবে স্কোয়াডে থাকা সত্ত্বেও একাদশে জায়গা পাননি জাকির হাসান।

সবমিলিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফিরলেও আত্মবিশ্বাসী এক দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দর্শকদের প্রত্যাশা, নতুন অধিনায়ক শান্তর নেতৃত্বে নতুন বছরে টেস্ট মিশন শুরু হবে জয়ে ভরপুর এক স্মৃতি দিয়ে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নাইউচি।

নিউজটি শেয়ার করুন

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু প্রথম টেস্ট, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

দীর্ঘ চার মাস পর আবারও সাদা পোশাকে মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলার পর এবার বছরের প্রথম টেস্টে টাইগাররা মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

টস ভাগ্যে জয়ী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন বছরে এটি টাইগারদের প্রথম সাদা পোশাকের মিশন হলেও পাকিস্তানের মাটিতে সদ্যই পাওয়া ২-০ টেস্ট সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক সেই সাফল্যের রেশ এখনো টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মনে গর্ব ছড়াচ্ছে।

আরও পড়ুন  বাংলাদেশের সামনে দারুণ সুযোগ: বিশ্বকাপ নিশ্চিত করার লড়াই