ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা

বার্নাব্যুতে রিয়ালের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্সেনাল  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 500

ছবি সংগৃহীত

ইউরোপ সেরার লড়াইয়ে বার্নাব্যুতে ইতিহাস গড়ল আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে মিকেল আরতেতার দল। 

প্রথম লেগে ৩–০ গোলের বিশাল জয় নিয়ে বার্নাব্যুতে আসে আর্সেনাল। ফিরতি লেগের দ্বিতীয় মিনিটেই উত্তেজনার জন্ম দেন কিলিয়ান এমবাপে। ভিনিসিউস জুনিয়রের পাসে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। এরপর পরপর দুইবার বুকায়ো সাকার শট থামিয়ে দেন থিবো কোর্তোয়া।

আরও পড়ুন  ১৬ বছরের ডাউম্যান-ম্যাজিক,আর্সেনাল পাচ্ছে শিরোপার গ্ৰান

১৭তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোললাইন থেকে রক্ষা করেন রাউল আসেন্সিও, কিন্তু ফাউল করেন মেরিনোর ওপর। প্রথমে রেফারি পাত্তা না দিলেও ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন, যদিও সেখান থেকে গোল হয়নি।

২৩তম মিনিটে এমবাপে পড়ে গেলে রেফারি আবারও পেনাল্টি দেন, কিন্তু ভিএআরের পর সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন তিনি। একদিকে রেফারির সিদ্ধান্তে বিতর্ক, অন্যদিকে রিয়ালের আক্রমণে সমন্বয়ের অভাব চোখে পড়ে। প্রথমার্ধে ছয়টি শট নিলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির ঠিক আগে মার্তিনেল্লির জোরালো শট রুখে দেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে বেলিংহ্যামের পাসে ভিনিসিউসের শট আবারো ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া। পরক্ষণেই রদ্রিগোর কর্নার শট গোলপোস্টের সামান্য ওপর দিয়ে বাইরে যায়।

৬১ মিনিটে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ আনচেলত্তি। মাঠে নামেন এন্দ্রিক, গার্সিয়া ও সেবাইয়োস। তবে এই পরিবর্তনের কোনও ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বরং ৬৫তম মিনিটে মেরিনোর দুর্দান্ত থ্রু পাসে বুকায়ো সাকা চিপ শটে কোর্তোয়ার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

তবে দ্রুতই সমতায় ফেরে রিয়াল। আর্সেনালের ডিফেন্ডার সালিবার ভুল পাসে বল হারান, সুযোগ বুঝে ভিনিসিউস বল নিয়ে দুর্দান্ত শটে ম্যাচে সমতা ফেরান।

শেষদিকে দুই দলই চেষ্টা চালিয়ে যায়, তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মার্তিনেল্লির গোলেই চূড়ান্ত পরিণতি পায় ম্যাচ। মেরিনোর পাস ধরে চমৎকার ফিনিশে রিয়ালের স্বপ্নে ছাই ছিটিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এবারের চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা আর্সেনালের সামনে এখন সেমিফাইনালের চ্যালেঞ্জ। আর রিয়াল মাদ্রিদ থেমে গেল চেনা পথেই দুর্ভাগ্যের দোলাচলে।

নিউজটি শেয়ার করুন

বার্নাব্যুতে রিয়ালের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্সেনাল  

আপডেট সময় ১০:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫