ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে ‘লাশের ওপর দিয়ে আসতে হবে’: মামুনুল হক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 352

ছবি সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তবে তাদের আমাদের লাশের ওপর দিয়েই আসতে হবে।”

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে মামুনুল হক বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে বর্বর হামলা, এমনকি জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত সবকিছুর বিচার না হলে দেশের মানুষ আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি মেনে নেবে না।”

আরও পড়ুন  প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েত করতে ব্যর্থ, আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি ইসরায়েলের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

মুসলিম রাষ্ট্রসমূহ ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফিলিস্তিন রক্ষায় আপনাদের কার্যকর ও ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সময়ের দাবি। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও মুজাহিদদের একটি সংগঠিত দল পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

ভারতের মুসলিমদের ওপর নিপীড়নের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, “ভারতে মুসলিমদের রক্ত নিয়ে উৎসব করার চেষ্টা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে আঘাত এলে বাংলাদেশি মুসলমানেরা তা কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভারত ও ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কার্যকর পদক্ষেপ নিতে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে মামুনুল হক বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দিয়েছিলেন। বর্তমান সরকারের উচিত এ শব্দ পুনর্বহাল করা, যাতে জাতি জানে আমরা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে।”

সমাবেশে হেফাজতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে ‘লাশের ওপর দিয়ে আসতে হবে’: মামুনুল হক

আপডেট সময় ০১:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তবে তাদের আমাদের লাশের ওপর দিয়েই আসতে হবে।”

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে মামুনুল হক বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে বর্বর হামলা, এমনকি জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত সবকিছুর বিচার না হলে দেশের মানুষ আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি মেনে নেবে না।”

আরও পড়ুন  আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ