ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ প্রশ্নে ছাড় নয়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 364

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোনো নির্ভুল বা দুধে ধোয়া তুলসীপাতা দল নয়। তবে এটিই আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন। তাই এই দল নিয়ে কোনো আপস নয়।”

গতকাল রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নতুন উৎসবের সূচনা হলো আজ: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, “অভ্যুত্থানপন্থীদের ভিতরে বিভেদ সৃষ্টি না করলে এবং শত্রুর হাতে সুযোগ তুলে না দিলে আওয়ামী লীগ কখনোই তার জায়গায় ফিরে যেতে পারবে না।”

আওয়ামী লীগের ভেতরের সংস্কার ও শুদ্ধি অভিযানের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, “দলীয় সংস্কার, বিচার ও জবাবদিহিতা প্রশ্নে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সময় এসেছে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন আর শুধুমাত্র একটি দল নয়, এটি একটি বৈদেশিক শক্তির এজেন্টে পরিণত হয়েছে। বিশেষ করে দিল্লির প্রভাব থেকে দলটি বের হতে পারছে না। দলমত নির্বিশেষে দেশের সকল রাজনৈতিক শক্তিকে আওয়ামী লীগের এই আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি মনে করিয়ে দেন, “নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। বরং দুই প্রক্রিয়াই পাশাপাশি চলতে পারে। যদি সব রাজনৈতিক দল আন্তরিকভাবে সহযোগিতা করে, তবে ডিসেম্বরের মধ্যেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব এবং তার আগেই বিচার ও সংস্কারের কিছু দৃশ্যমান অগ্রগতি দেশের জনগণ দেখতে পাবে।”

দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে এমন মন্তব্য করে মাহফুজ আলম বলেন, “ভবিষ্যতের বাংলাদেশে কেউ যেন ভুল রাজনীতির সুযোগ নিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ প্রশ্নে ছাড় নয়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় ০১:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোনো নির্ভুল বা দুধে ধোয়া তুলসীপাতা দল নয়। তবে এটিই আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন। তাই এই দল নিয়ে কোনো আপস নয়।”

গতকাল রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার দাবি