ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 544

ছবি সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অবৈধ অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুলশানের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। তবে সেই রায়ের বিরুদ্ধে তিনি দ্রুত আপিল করেন, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ চূড়ান্তভাবে নিষ্পত্তি হলো।

আরও পড়ুন  তোফাজ্জল হত্যা মামলা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট

২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ৩ জুন রাজধানীর গুলশান থানায় তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে মামলা হয়। রাষ্ট্রপক্ষের দাবি ছিল, বাবরের বাসার শোবার ঘর থেকে উদ্ধার করা অস্ত্র অবৈধ এবং এটি বেআইনিভাবে রাখা হয়েছিল।

বাবরের আইনজীবীরা মামলার আইনগত দুর্বলতার কথা তুলে ধরে আপিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ হাইকোর্ট তাঁকে খালাসের রায় দেন।

এই রায়ের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। মামলাটির প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। অন্যদিকে, কেউ কেউ এই রায়ের বিষয়ে নতুন বিতর্কের আভাস দেখছেন।

নিউজটি শেয়ার করুন

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

আপডেট সময় ০২:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫