ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে। আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।’

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাদের পদযাত্রা কর্মসূচি নস্যাৎ করার চেষ্টা হয়েছে। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জবাবদিহিও দাবি করেন তিনি।

আরও পড়ুন  সরকার থেকে পদত্যাগের গুঞ্জনে নাহিদ-আসিফ, নেপথ্যের কারণ কী?

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে দলের আন্দোলন অব্যাহত থাকবে।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও জেলা প্রশাসনের ব্যাখ্যা দেওয়া উচিত—কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল এবং স্থানীয় সংসদ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কী ভূমিকা রেখেছেন।

তিনি জানান, বিস্ফোরণে দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হবে।

উল্লেখ্য, এ অভিযোগ নাহিদ ইসলামের বক্তব্যের ভিত্তিতে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের

আপডেট সময় ১২:৪৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে। আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।’

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাদের পদযাত্রা কর্মসূচি নস্যাৎ করার চেষ্টা হয়েছে। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জবাবদিহিও দাবি করেন তিনি।

আরও পড়ুন  গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ৯ জন ভর্তি