ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 132

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপি ইউকেওহ জন্য থানায় নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স এ তথ্য জানায়।

আরও পড়ুন  লন্ডনে তারেক রহমান-ড. ইউনূস বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা নেই: প্রেস সচিব

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। তাদের দাবি, এবার হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, এই মামলার মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স জানায়, হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অক্সফোর্ড ইউনিয়নে তার বক্তব্য, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

তবে মামলার অভিযোগ এবং এনসিপির দাবির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপি ইউকেওহ জন্য থানায় নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স এ তথ্য জানায়।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল