ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকারের দাবি বিষ্ণোই গ্যাংয়ের ফ্রান্সে সহিংসতা-লুটপাট, কঠোর হুঁশিয়ারি ম্যাক্রোঁর ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের জন্য এনসিপির দরজা বন্ধ: নাহিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 146

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন যে, অতীত রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, বিতর্কিত ও অপরাধীদের জন্য তার দলে কোনো জায়গা নেই।
গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, কোনো ব্যক্তির পূর্বের রাজনৈতিক সংশ্লিষ্টতা (ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ বা ছাত্রলীগ) এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বাধা নয়, যদি তারা আজ থেকে দলের আদর্শ ধারণ করে কাজ করতে ইচ্ছুক হন। তবে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফ্যাসিজম, জুলাই গণহত্যা, চাঁদাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের জন্য এনসিপির দরজা চিরতরে বন্ধ থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ও দায়বদ্ধতার রাজনীতি প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও দাবি করেন, বাংলাদেশের মানুষ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে এবং সেই রায় বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। দেশে যাতে পুনরায় কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না ঘটে, সেজন্য তরুণ সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন প্রভাবশালী মুখ এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এদিকে দলের সাংগঠনিক বিস্তৃতি প্রসঙ্গে জানানো হয়, কেবল রাজধানী নয়, তৃণমূল পর্যায়েও এনসিপির জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতি চাঁদপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি ও গণঅধিকার পরিষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।
চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত উক্ত অনুষ্ঠানে জেলা আহ্বায়কের হাতে ফুল দিয়ে তারা এই নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন। জাতীয় রাজনীতিতে এই নতুন মেরুকরণ তরুণ প্রজন্মের মধ্যে নতুন আশার সঞ্চার করছে বলে দাবি করেন দলটির নীতিনির্ধারকরা।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদের জন্য এনসিপির দরজা বন্ধ: নাহিদ

আপডেট সময় ০১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন যে, অতীত রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, বিতর্কিত ও অপরাধীদের জন্য তার দলে কোনো জায়গা নেই।
গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, কোনো ব্যক্তির পূর্বের রাজনৈতিক সংশ্লিষ্টতা (ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ বা ছাত্রলীগ) এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বাধা নয়, যদি তারা আজ থেকে দলের আদর্শ ধারণ করে কাজ করতে ইচ্ছুক হন। তবে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফ্যাসিজম, জুলাই গণহত্যা, চাঁদাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের জন্য এনসিপির দরজা চিরতরে বন্ধ থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ও দায়বদ্ধতার রাজনীতি প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  ঐকমত্য কমিশন ও এনসিপি বৈঠক