ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউবা: ক্যারিবীয় দ্বীপে ইতিহাস, সংস্কৃতি আর বাস্তবতার মিশ্রণ আমাকে ইরানের ‘সর্বোচ্চ নেতা’ হওয়ার প্রস্তাব দিয়েছে-বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের মাদকের প্রতিবাদ করায় নরসিংদীতে মসজিদের ইমামের ওপর হামলা, এলাকায় উত্তেজনা পদ্মায় বাসডুবি: ২৬ মরদেহ উদ্ধারের পর অভিযান স্থগিত হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরান রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে বাস উল্টে আহত অন্তত ১৯, গুরুতর একজন চট্টগ্রামে প্রেরণ ঈদকে কেন্দ্র করে বাড়ছে দুর্ঘটনা , ঝুঁকি এড়াতে যা যা করবেন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিশ্বকাপ টিকিটের শেষ সুযোগ: সময়–প্রক্রিয়া জানাল ফিফা

এলাকায় কোনো ‘বড় ভাইয়ের’ দাপট চলবে না: ডা. তাসনিম জারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 454

ছবি: খবরের কথা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এই এলাকায় কোনো রাজনৈতিক ‘বড় ভাই’ বা প্রভাবশালী নেতার দাপট চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভোটারদের আশ্বস্ত করে তিনি এই মন্তব্য করেন।

ডা. জারা বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় বুক চিতিয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেওয়া ওই পোস্টে তিনি মাঠের রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে তথ্যের শক্তির ওপর বিশেষ গুরুত্ব দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের কীভাবে মোকাবিলা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; বরং অন্যায়ের ‘রাজনৈতিক মূল্য’ বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

আরও পড়ুন  কোন কোন এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তিনি আরও উল্লেখ করেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা জনসম্মুখে নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে পড়াকে সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা যখন নিখুঁতভাবে নথিবদ্ধ করে জনসমক্ষে তুলে ধরা হয়, তখন রাজনৈতিক দলগুলোও জনমতের চাপে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়। এক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ এবং নিজস্ব শক্তিশালী প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার সক্ষমতা তার রয়েছে বলে তিনি জানান।

ফুটবল প্রতীকের এই প্রার্থী অন্যায়ের ঘটনাগুলোকে ‘পাবলিক রেকর্ড’-এ পরিণত করার ঘোষণা দিয়ে বলেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো গেলেও তথ্য ও জনমতের মাধ্যমে তৈরি সামাজিক চাপ উপেক্ষা করার ক্ষমতা কারও নেই। ঢাকা-৯ আসনের ভোটারদের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এলাকায় কোনো ‘বড় ভাইয়ের’ দাপট চলবে না: ডা. তাসনিম জারা

আপডেট সময় ০৭:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এই এলাকায় কোনো রাজনৈতিক ‘বড় ভাই’ বা প্রভাবশালী নেতার দাপট চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভোটারদের আশ্বস্ত করে তিনি এই মন্তব্য করেন।

ডা. জারা বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় বুক চিতিয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেওয়া ওই পোস্টে তিনি মাঠের রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে তথ্যের শক্তির ওপর বিশেষ গুরুত্ব দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের কীভাবে মোকাবিলা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; বরং অন্যায়ের ‘রাজনৈতিক মূল্য’ বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি