ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

জামায়াত-শিবিরের হামলার শিকার বিএনপির নারী কর্মীরা: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 2246

ছবি সংগৃহীত

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের হামলা ও হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে: প্রতিমন্ত্রী টুকু

রিজভী বলেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। জামায়াত ও ছাত্রশিবির অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। পাশাপাশি বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। তিনি আরও বলেন, দলটির আমির প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন—তাদের দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

জামায়াত-শিবিরের হামলার শিকার বিএনপির নারী কর্মীরা: রিজভী

আপডেট সময় ০৪:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের হামলা ও হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নিখোঁজের একদিন পর মিলল বিএনপি কর্মীর মরদেহ