ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ ‘১৭ বছর মানুষকে কথা বলতে দেওয়া হয়নি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘আল্লাহর কসম, ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না’: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 1531

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শপথ করে বলেছেন, জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের আমানত ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর কসম, আগামী ১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আমরা জনগণের সম্পদের ওপর হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ আমরা বাড়তে দেব না।” তিনি আরও ঘোষণা দেন:
প্রতি বছর মন্ত্রী, এমপি এবং জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব জনগণের কাছে দিতে হবে।
ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা হবে।
বেকারদের জন্য ভাতার বদলে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্যে বিএনপির লিখিত মত, নির্বাচন কমিশনের ক্ষমতা চায় বহাল রাখতে

বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি এবং ব্যাংক ডাকাতি ও লুটপাট থামেনি। তিনি দৃঢ়ভাবে বলেন: “আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। যারা চাঁদাবাজি করছে তাদের হকের পথে আসতে হবে, আমরা তাদের হাতে কাজ তুলে দেব।”

আগামী নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি মেহেরপুরের মানুষের কাছে অন্তত একবার জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে তিনি মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে মাওলানা তাজ উদ্দিন খান এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে মাওলানা নাজমুল হুদা-কে দলীয় প্রতীক তুলে দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহসহ ১১-দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

‘আল্লাহর কসম, ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না’: জামায়াত আমির

আপডেট সময় ০৭:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শপথ করে বলেছেন, জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের আমানত ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর কসম, আগামী ১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আমরা জনগণের সম্পদের ওপর হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ আমরা বাড়তে দেব না।” তিনি আরও ঘোষণা দেন:
প্রতি বছর মন্ত্রী, এমপি এবং জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব জনগণের কাছে দিতে হবে।
ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা হবে।
বেকারদের জন্য ভাতার বদলে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন  জামায়াত কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ