ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সময়মতো না পৌঁছালে পোস্টাল ব্যালট বাতিল: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 1474

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া নাগরিকদের জন্য সময়সীমা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে না, সেগুলো কোনোভাবেই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন  নতুন ভোটার তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করবে নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত পোস্টাল ব্যালট ভোটাররা ব্যালট পাওয়ার পর বিলম্ব না করে দ্রুত ভোট প্রদান সম্পন্ন করবেন এবং নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে নির্ধারিত হলুদ খামে ব্যালট জমা দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের হাতে পৌঁছানো ব্যালটই কেবল গণনায় যুক্ত হবে।

নির্বাচন কমিশন আরও জানায়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো না হলে তা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা কম। সে কারণে প্রবাসী ভোটারদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন ২৫ জানুয়ারির মধ্যেই ভোট প্রদান সম্পন্ন করে ব্যালট পাঠান।

এবার দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা। পাশাপাশি বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই পদ্ধতিতে ভোট দেবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালট ব্যবস্থায় এবার মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন দেশজুড়ে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

সময়মতো না পৌঁছালে পোস্টাল ব্যালট বাতিল: নির্বাচন কমিশন

আপডেট সময় ০২:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া নাগরিকদের জন্য সময়সীমা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে না, সেগুলো কোনোভাবেই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন  আচরণবিধিতে আসছে কঠোরতা, লাগাম টানতে নির্বাচন কমিশনের নিচ্ছে নতুন উদ্যোগ: ইসি আনোয়ারুল