ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস অক্টোবরে পাঁচ বিভাগীয় ও জেলা শহরে শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির একনেকে ১০ প্রকল্প অনুমোদন পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ড: লোমহর্ষক বর্ণনা দিলেন বাংলাদেশিরা

শহীদ ওসমান হাদির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 1382

ছবি সংগৃহীত

শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তাঁকে বহনকারী গাড়িবহর সমাধিস্থলে পৌঁছায়।

বিএনপি সূত্র জানায়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তারেক রহমানের। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  তাঁত শিল্প নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

তারেক রহমানের আগমনকে ঘিরে শাহবাগ এলাকায় বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। এ সময় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রহমান বলেন, শহীদ ওসমান হাদি ছাত্ররাজনীতির এক অনন্য প্রতীক। তাঁর কবর জিয়ারত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাম্পাস এলাকায় আসছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত।

এদিকে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে পরিবর্তন আনে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাময়িকভাবে অবস্থান স্থান পরিবর্তন করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১২টায় পুনরায় শাহবাগের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশবাসীকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শহীদ ওসমান হাদির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

আপডেট সময় ০৪:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তাঁকে বহনকারী গাড়িবহর সমাধিস্থলে পৌঁছায়।

বিএনপি সূত্র জানায়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তারেক রহমানের। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান