ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক শাহজালালের মাজারে ধর্মীয় আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা লোপাট

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে : হাসনাত আবদুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 919

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণ সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া, ব্যবসায়ী এবং মাফিয়ার হাতে বন্দি হয়ে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি না করে কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এভাবে চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না।”

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম ২৮ দিনে

তিনি আরও বলেন, “রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা তা পর্যালোচনা করি এবং ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।”

তিনি অভিযোগ করেন, “মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।” গত ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার হওয়া নিয়েও তিনি আপত্তি জানান। তিনি বলেন, “আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।”

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে : হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১০:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণ সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া, ব্যবসায়ী এবং মাফিয়ার হাতে বন্দি হয়ে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি না করে কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এভাবে চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না।”

আরও পড়ুন  সরকার থেকে পদত্যাগের গুঞ্জনে নাহিদ-আসিফ, নেপথ্যের কারণ কী?