ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না : রাশেদ খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 1196

ছবি সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ ফেরত আসলে কেউ ছাড় পাবে না। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলো কাজ করছে । এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে।

আরও পড়ুন  ধর্মীয় শিক্ষার্থী থেকে ইরানের সর্বোচ্চ নেতা—এক দীর্ঘ পথচলার গল্প

তিনি বলেন, আমরা রাজনীতি করি, যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) যদি ফিরে আসে, তাহলে আপনি মনজুর আল মতিন (উপাস্থাপক) আপনার অবস্থা কী হবে? জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কী হবে, আমরা যে আন্দোলন করেছি আমাদের কী হবে?

তিনি বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না। এ জন্য আমাদের কনসার্নটা হলো, আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ-অভ্যুত্থানে প্রতিহত করেছি, ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা। অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে। জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে গণ-অধিকার পরিষদের এই নেতা বলেন, আমার কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষটাকে সন্দেহজনক মনে হচ্ছে। এটা সংঘর্ষ নাকি আওয়ামী লীগ একটা সংঘর্ষ বাধিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে।

এছাড়াও দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ অর্থনৈতিক ফান্ড পাচ্ছে- এমন তথ্য তুলে ধরেছেন রাশেদ খান।

গণমাধ্যম ও বিএনপির সিনিয়র নেতাদের বরাত দিয়ে তিনি জানান, এস আলম গ্রুপ দেশকে আনস্টেবল করতে আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না : রাশেদ খান

আপডেট সময় ০৪:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ ফেরত আসলে কেউ ছাড় পাবে না। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলো কাজ করছে । এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে।

আরও পড়ুন  রাজনীতির কেন্দ্র সংসদ হওয়া উচিত : তথ্যমন্ত্রীর