০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় প্রতিনিধি দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 143

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীন যাচ্ছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তারা ঢাকা থেকে যাত্রা করবেন বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

প্রতিনিধি দলে রয়েছেন— আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরের অংশ হিসেবে তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রামীণ এলাকা ও একটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া চায়না কমিউনিস্ট পার্টির (সিসিপি) নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট দেশে ফিরবে।

চীন সফরকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা জানান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় প্রতিনিধি দল

আপডেট সময় ০১:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫