ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াতের আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 316

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই বাস্তবতায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন  আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

বুধবার (২৮ মে) সকালে শাহবাগে কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন করেছে, তারই ফল হচ্ছে আজকের এই পরিবর্তন। সেই ঐক্য যেন ধরে রাখা হয়, সেটাই এখন সবচেয়ে জরুরি।”

সকাল সাড়ে ৯টায় কারামুক্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন এটিএম আজহারুল ইসলাম। সেখানে দলীয় নেতাকর্মীদের ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত হন তিনি।

জনসভায় আজহারুল ইসলাম বলেন, “মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পাচ্ছি। এতদিন ন্যায়বিচার ছিল না, আজকের রায়ের মাধ্যমে সব মিথ্যা অভিযোগ ভেঙে পড়েছে। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতা এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, যারা জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়েছে। যারা অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলেছেন, আজ তাঁদের স্মরণ করছি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত।”

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগ সেই রায় বহাল রাখে। পরে রিভিউ আবেদন করলে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার (২৭ মে) তাঁকে খালাস দেয়।

বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেন জামায়াত নেতা আজহার।

জামায়াত নেতাদের মতে, এই রায় প্রমাণ করেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তারা আগামী দিনে গণতন্ত্র ও ইসলামপন্থী রাজনীতির পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে:

নিউজটি শেয়ার করুন

দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াতের আমির

আপডেট সময় ০১:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই বাস্তবতায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন  নেতৃত্ব তরুণদের হাতে, পেছন থেকে সমর্থনের অঙ্গীকার জামায়াত আমিরের