ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

সারজিস আলম: “যে খুনি হাজারো মায়ের বুক খালি করেছে, তার বিচার চাই”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 323

ছবি সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলা সদর বাজারে গণসংযোগ ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যে আশাগুলোকে সামনে রেখে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছিল, সেই সিস্টেমগুলোতে আজও সংস্কার হয়নি। আমরা সেই পরিবর্তন দেখতে চাই।”

সোমবার (২৬ মে) দুপুরে ডোমার ডিবি রোডে আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, “আমরা আপনাদের কাছে একটি অনুরোধ জানাই যে খুনি শুধু ক্ষমতায় টিকে থাকতে হাজারো মাকে সন্তানহারা করেছে, ভাইবোনদের নির্মমভাবে হত্যা করেছে, সেই খুনির বিচার কি এই বাংলাদেশে হওয়া উচিত নয়? তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন কাউকে দায়িত্ব দিয়ে নির্বিকারভাবে সরে না দাঁড়ায়।”

আরও পড়ুন  জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারজিস আলম বলেন, “আমরা বিচার চাই সেই রক্তপিপাসু শাসকের, যে গণহত্যা করে ইতিহাসের কলঙ্ক হয়ে গেছে। বিচার না হলে এই দেশে গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তি শক্ত হবে না।”

তিনি আরও অভিযোগ করেন, “এই দেশে দুর্নীতি দমন কমিশনের মতো বড় বড় প্রতিষ্ঠান থাকলেও বিগত ১৬ বছরে এগুলো ছিল দুর্নীতির আস্তানা। এই প্রতিষ্ঠানগুলোকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।”

তিনি বলেন, “আজকে সময় এসেছে জনগণের প্রশ্নগুলোকে সামনে আনার। তরুণ প্রজন্ম পরিবর্তন চায়, স্বচ্ছতা চায়, জবাবদিহিতা চায়। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমেছি। এই লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, এটা ন্যায়ের জন্য, এটি গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য।”

স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন নেতারা এবং দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের পথে তাদের মতামত ও দাবি শুনে নেন। পথসভা শেষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

সারজিস আলম: “যে খুনি হাজারো মায়ের বুক খালি করেছে, তার বিচার চাই”

আপডেট সময় ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলা সদর বাজারে গণসংযোগ ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যে আশাগুলোকে সামনে রেখে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছিল, সেই সিস্টেমগুলোতে আজও সংস্কার হয়নি। আমরা সেই পরিবর্তন দেখতে চাই।”

সোমবার (২৬ মে) দুপুরে ডোমার ডিবি রোডে আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, “আমরা আপনাদের কাছে একটি অনুরোধ জানাই যে খুনি শুধু ক্ষমতায় টিকে থাকতে হাজারো মাকে সন্তানহারা করেছে, ভাইবোনদের নির্মমভাবে হত্যা করেছে, সেই খুনির বিচার কি এই বাংলাদেশে হওয়া উচিত নয়? তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন কাউকে দায়িত্ব দিয়ে নির্বিকারভাবে সরে না দাঁড়ায়।”

আরও পড়ুন  জামিনে মুক্তির পর হামলা, নবাবগঞ্জে উভয়পক্ষের সংঘর্ষে আহত ১৫