ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই: যুক্তরাজ্য বিএনপির সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 272

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হলে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সময় নির্ধারণ করা জরুরি।

মঙ্গলবার (১৩ মে) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, বৈঠক হতে পারে রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে

এ সময় তিনি আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অভিযোগ করেন, বিগত সরকার ক্ষমতায় থাকাকালে দেশের প্রায় ১৬২ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “এই দুর্নীতির বিচার করতে হবে, দেশের সম্পদ লুটপাটকারীরা যেন দায়মুক্তি না পায়।”

এম এ মালিক জানান, তিনি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। এই তিনটি এলাকাকে দেশসেরা অঞ্চলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, “দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার বিপন্ন। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের সরকার গঠনের জন্য দেশের প্রত্যেক নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে দেশের রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন।

উল্লেখ্য, এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রবাসে থেকেও তিনি দেশের রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরব ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই: যুক্তরাজ্য বিএনপির সভাপতি

আপডেট সময় ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হলে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সময় নির্ধারণ করা জরুরি।

মঙ্গলবার (১৩ মে) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল