ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়া এনামের চিকিৎসা খরচ বহন করলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 302

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতারা আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর তার সব চিকিৎসা ব্যয় বিএনপি নির্বাহ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনামসহ ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হবে। এছাড়া তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আহত এনাম জানান, গত ৪ আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা সম্ভব হচ্ছিল না বলে যশোরে ফিরে এসেছেন। তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপির পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন।

এদিকে দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়া এনামের চিকিৎসা খরচ বহন করলেন তারেক রহমান

আপডেট সময় ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতারা আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  পবিত্র আশুরা মুসলিমদের জন্য গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন: তারেক রহমান