ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনকে ঘিরে শাহবাগে এনসিপির আনন্দ মিছিল আজ

আওয়ামীলীগ, নিষিদ্ধ, শাহবাগ, এনসিপি
  • আপডেট সময় ১০:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 492

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে আজ সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার ভোররাতে শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদেরকে জানানো হয়েছে যে, আজ ঘোষিত সিদ্ধান্তের প্রজ্ঞাপন আগামীকাল (সোমবার) জারি হবে। আমরা সেই প্রজ্ঞাপন হাতে নিয়ে শাহবাগে আনন্দ মিছিল করব। আপাতত সবাই যার যার বাসস্থানে নিরাপদে ফিরে যান। প্রয়োজনে আবার রাস্তায় নামতে হলে আমরা জানিয়ে দেব।”

আরও পড়ুন  হাইকোর্টের রায়: এমবিবিএস ও বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ

হাসনাত আবদুল্লাহ জানান, তাদের তিনটি মূল দাবি ছিল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে দলগত বিচারের বিধান সংযোজন, এবং ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ। অন্তর্বর্তী সরকারের সর্বশেষ সিদ্ধান্তে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠামোতে দলগত বিচারের বিধানও যুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছি, তবে এটুকু যথেষ্ট নয়। ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে এখনও টালবাহানা চলছে। এর পাশাপাশি আমরা শাপলা ও জুলাই গণহত্যার বিচার দ্রুতগতিতে দেখতে চেয়েছিলাম, অথচ এখন দেখা যাচ্ছে অনেক আহতদের মামলা থানা নিতে চাচ্ছে না। দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধারা এখনও আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ জানতে চাই। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকর সংস্কারও আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি।”

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আজকের আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নজরদারি ও প্রস্তুতির কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনকে ঘিরে শাহবাগে এনসিপির আনন্দ মিছিল আজ

আপডেট সময় ১০:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে আজ সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার ভোররাতে শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদেরকে জানানো হয়েছে যে, আজ ঘোষিত সিদ্ধান্তের প্রজ্ঞাপন আগামীকাল (সোমবার) জারি হবে। আমরা সেই প্রজ্ঞাপন হাতে নিয়ে শাহবাগে আনন্দ মিছিল করব। আপাতত সবাই যার যার বাসস্থানে নিরাপদে ফিরে যান। প্রয়োজনে আবার রাস্তায় নামতে হলে আমরা জানিয়ে দেব।”

আরও পড়ুন  শাহবাগ অবরোধে শিক্ষার্থীরা: কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা