ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 544

ছবি সংগৃহীত

(মঙ্গলবার): ০৬ মে ২০২৫ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা সফলভাবে আয়োজন করা হয়, যা দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সভাটির মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং সহযোগিতার মূল ক্ষেত্রসমূহ সমন্বয় করা – যার মধ্যে রয়েছে যৌথ সামরিক প্রশিক্ষণ, শিক্ষা, প্রতিরক্ষা শিল্প, যৌথ অনুশীলন ইত্যাদি। এই ঐতিহাসিক সভাটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন  ধর্মীয় শিক্ষার্থী থেকে ইরানের সর্বোচ্চ নেতা—এক দীর্ঘ পথচলার গল্প

আলোচনায় সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম আল-খালদি। এছাড়া, সৌদি সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর আরো ১৪ জন সামরিক/ অসামরিক সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি। এছাড়াও, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় উভয় পক্ষ ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির জন্য তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষের বক্তব্য ও আলোচ্য বিষয়বস্তু উপস্থাপন, সিদ্ধান্ত নথিভুক্তকরণ, ভবিষ্যত উদ্যোগ এবং যৌথ কার্যক্রমের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর মাধ্যমে সভার আলোচনা সমাপ্ত হয়। আগামী ০৮ মে ২০২৫ তারিখ সকাল ১১০০ ঘটিকায় বাংলাদেশ-সৌদি আরব প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ সভার কার্যবিবরণী স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত পরবর্তী যৌথ কমিটির সভা ২০২৬ সালের শেষার্ধে সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার বিস্তারিত পরিকল্পনা সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হবে।

এই সভাটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দৃঢ় ভিত্তি স্থাপন এবং এই অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

(মঙ্গলবার): ০৬ মে ২০২৫ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা সফলভাবে আয়োজন করা হয়, যা দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সভাটির মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং সহযোগিতার মূল ক্ষেত্রসমূহ সমন্বয় করা – যার মধ্যে রয়েছে যৌথ সামরিক প্রশিক্ষণ, শিক্ষা, প্রতিরক্ষা শিল্প, যৌথ অনুশীলন ইত্যাদি। এই ঐতিহাসিক সভাটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন  বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব