১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত

খালেদা জিয়ার আগমন উপলক্ষে অভ্যর্থনাকারীদের ডিএমপির ৭ ট্রাফিক নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 157

ছবি সংগৃহীত

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে যাবেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ করে বিমানবন্দর, গুলশান ও বনানীতে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি নির্ধারিত স্থানে পার্কিংয়ের জন্য অনুরোধ করা হচ্ছে।

নির্দেশনাগুলো হলো—

১) এয়ারপোর্টে আগত সব সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

২) এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৩) গুলশানে আগত সব সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৪) গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশ পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ছাড়া মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৬) গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

ডিএমপি কর্তৃপক্ষ সকলকে আইনশৃঙ্খলা ও ট্রাফিক বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনার মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্নভাবে খালেদা জিয়ার আগমন নিশ্চিত করতে চায় ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার আগমন উপলক্ষে অভ্যর্থনাকারীদের ডিএমপির ৭ ট্রাফিক নির্দেশনা

আপডেট সময় ১০:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫