ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

লন্ডন থেকে সিলেট হয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া, উচ্ছ্বাসে নেতাকর্মীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 412

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৫ মে সোমবার চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন। এ খবরে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ভিন্নমাত্রার উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে রওনা হয়ে সেদিন সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বেগম খালেদা জিয়া। বিমানটি সকাল ৯টার দিকে অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান।

আরও পড়ুন  লন্ডনে সেরা কূটনীতিক সম্মানে ভূষিত হলেন বাংলাদেশের সোনিয়া মুন্নি

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করবেন বেগম জিয়া। তবে সেখানে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সমাবেশ হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে খালেদা জিয়ার আগমন ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে জানান, সোমবার সকালে মহানগরীর ৪২টি ওয়ার্ডসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সকাল ৮টার মধ্যে নিজ নিজ ব্যানারসহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তারা জানান, দলীয় নেত্রীকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সিলেটে আগমন উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লন্ডনে অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছিলেন। এবার দেশে ফিরে তার রাজনৈতিক কর্মসূচি শুরু হবে কি না—তা নিয়ে দলের অভ্যন্তরে চলছে আলোচনা। তবে আপাতত তার স্বাস্থ্যের বিষয়টিই প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

বিএনপি নেত্রীর এ সফরকে কেন্দ্র করে সিলেট হয়ে উঠেছে সরব ও উত্তেজনাপূর্ণ। তার শান্তিপূর্ণ আগমন ও অবস্থান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

লন্ডন থেকে সিলেট হয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া, উচ্ছ্বাসে নেতাকর্মীরা

আপডেট সময় ০৭:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৫ মে সোমবার চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন। এ খবরে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ভিন্নমাত্রার উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে রওনা হয়ে সেদিন সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বেগম খালেদা জিয়া। বিমানটি সকাল ৯টার দিকে অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান।

আরও পড়ুন  টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ