ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

হেফাজতের মহাসমাবেশ আজ, সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 466

ছবি সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিশেষ করে সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকাগুলোতে মিছিলের স্রোত লক্ষ্য করা গেছে। ঢাকা ও চট্টগ্রামের বাইরেও নানা জেলা-উপজেলা থেকে হাজারো কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

আরও পড়ুন  সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

হেফাজতের একটি সূত্র জানায়, গত রমজান মাসেই ঢাকায় একটি বড় ধরনের মহাসমাবেশ আয়োজনের চিন্তা ছিল সংগঠনের। সেই সময় রাজধানীতে একাধিক বৈঠকে বসেন শীর্ষ নেতারা। মূল আলোচ্য ছিল—২০১৩ সালের ৫ মে’র ‘শাপলা চত্বরে গণহত্যা’র বিচার এবং সেই ঘটনার পর সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার।

গত ২৭ এপ্রিল কাকরাইলে হেফাজতের এক বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্মীয় বিধি-বিধানের সুস্পষ্ট লঙ্ঘন রয়েছে। তার ভাষায়, “কমিশন শনিবার যে প্রস্তাবনা দিয়েছে, তাতে ধর্মীয় মূল্যবোধকে অপমান করা হয়েছে।”

এছাড়া হেফাজতে ইসলাম সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব থেকে ‘বহুত্ববাদের’ মতো ধারণা বাতিল করে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি জানায়।

হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনঃস্থাপন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার।

এদিকে সমাবেশকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, এবং নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

হেফাজতের মহাসমাবেশ আজ, সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল

আপডেট সময় ১১:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিশেষ করে সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকাগুলোতে মিছিলের স্রোত লক্ষ্য করা গেছে। ঢাকা ও চট্টগ্রামের বাইরেও নানা জেলা-উপজেলা থেকে হাজারো কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

আরও পড়ুন  ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন