ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দেশের অর্থনীতিতে ও সন্দ্বীপের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম: ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 397

ছবি সংগৃহীত

সন্দ্বীপ, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্দ্বীপের প্রবাসীরা যে নিরব অথচ বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপে নতুন ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সন্দ্বীপের প্রবাসীরা এক নিরলস যোদ্ধার মতো কাজ করে যাচ্ছেন। তাঁদের এ অবদান দেশের জন্য গর্বের বিষয়।”

আরও পড়ুন  আজ অন্তর্বর্তী সরকার নিয়ে ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে ৮ ইসলামী দল

নতুন ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “এখন থেকে শিশু, বৃদ্ধ, অসুস্থসহ সব শ্রেণির মানুষ সাগর পাড়ি দিতে পারবেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে। এটি শুধু যাতায়াতের সুযোগই নয়, বরং সন্দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।”

তিনি আরও জানান, সন্দ্বীপকে নৌবন্দর হিসেবে ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্তকরণ, ঢাকা-কুমিরা রুটে বাস চালুর উদ্যোগ, ফেরিঘাট এলাকায় সড়ক অবকাঠামো উন্নয়ন এবং নৌপথে নিয়মিত ড্রেজিং চালুর মতো বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. ইউনূস দেশ ও সমাজ উন্নয়নে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে প্রবাসীদের এই অবদান দেশের উন্নয়নযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও তিনি মন্তব্য করেন।
সন্দ্বীপের মানুষের জীবনে এই নতুন ফেরি সার্ভিস যেমন ভরসার আলো, তেমনি উন্নয়ন অভিযাত্রার আরেকটি মাইলফলক।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

দেশের অর্থনীতিতে ও সন্দ্বীপের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম: ড. ইউনূস

আপডেট সময় ০৭:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

সন্দ্বীপ, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্দ্বীপের প্রবাসীরা যে নিরব অথচ বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপে নতুন ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সন্দ্বীপের প্রবাসীরা এক নিরলস যোদ্ধার মতো কাজ করে যাচ্ছেন। তাঁদের এ অবদান দেশের জন্য গর্বের বিষয়।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস