ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই – ইসি সানাউল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 289

ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোটিংয়ের বাইরে কার্যকর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে, যেখানে ‘মন্দের ভালো’ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত ১৯টি দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অবহিতকরণ সভায় তিনি বলেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের মধ্যে বাস্তবসম্মত উপায় হিসেবে প্রক্সি ভোটিংকেই সবচেয়ে কার্যকর মনে হচ্ছে।

আরও পড়ুন  ইসিতে সীমানা শুনানির সময় হাতাহাতি

তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকারের আওতায় আনতে চাইলে আমাদের বাস্তবতার সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে প্রক্সি ভোটের বাইরে অন্য কোনো কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়।”

অনেক মধ্যপ্রাচ্যের দেশে ভোটিং ব্যবস্থা না থাকায় সেখানকার প্রবাসীদের সরাসরি ভোট দেওয়ার সুযোগ নেই। আইনগত কোনো জটিলতা সৃষ্টি হবে কি-না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই, যাতে প্রবাসীরা কোনো ধরনের আইনগত সমস্যায় না পড়েন।”

তিনি আরও বলেন, “প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে একজন প্রবাসী তার নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে ভোট দিতে পারবেন। সরাসরি লাইন ধরে ভোট দেওয়ার প্রয়োজন নেই, বরং তিনি টেলিফোনের মাধ্যমেও তার ভোট নিশ্চিত করতে পারবেন। এতে তাদের জন্য ভোটাধিকার প্রয়োগ করা সহজ হবে।”

প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন নানান সম্ভাবনা যাচাই করছে। তবে নির্বাচন কমিশনের মতে, কার্যকর ও আইনসিদ্ধ সমাধানের পথ খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রক্সি ভোটিং ব্যবস্থা গ্রহণ করলে প্রবাসীরা সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই – ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৩:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোটিংয়ের বাইরে কার্যকর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে, যেখানে ‘মন্দের ভালো’ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত ১৯টি দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অবহিতকরণ সভায় তিনি বলেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের মধ্যে বাস্তবসম্মত উপায় হিসেবে প্রক্সি ভোটিংকেই সবচেয়ে কার্যকর মনে হচ্ছে।

আরও পড়ুন  ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে ইসি