ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 481

ছবি: সংগৃহীত

আগামীকাল দুটি কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (০৩ মার্চ) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন  বিএনপির নেতা-কর্মীদের কাকরাইলে রাতভর অবস্থান, সকালেও অব্যাহত কর্মসূচি

এতে বলা হয়, নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। দুই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি

আপডেট সময় ১০:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

আগামীকাল দুটি কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (০৩ মার্চ) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন  ৫ এপ্রিল থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু