ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

পবিত্র মাহে রমজান শুরু, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 310

ছবি সংগৃহীত

ঢাকা: সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি রমজানের কল্যাণময় বার্তা তুলে ধরেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এ মাস আমাদের জন্য মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের অপার সুযোগ নিয়ে আসে। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে রমজানের ভূমিকা অনন্য।”

আরও পড়ুন  সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত না : প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, “এই মাস আমাদের আত্মসংযম ও ধৈর্যের পরীক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশের শিক্ষা দেয়। আসুন, রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও বিলাসী জীবন পরিহার করি। সংযম ও সহনশীলতার চর্চার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করি।”

তিনি সকলকে সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ ও ইবাদতে মগ্ন থাকার আহ্বান জানান এবং মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন। এদিকে, বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে রমজান। ধর্মপ্রাণ মুসল্লিরা এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন এবং ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন রমজানের শিক্ষা আমাদের জাতীয় জীবনে কার্যকর হয় এবং দেশে শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়। তিনি দেশবাসীর জন্য আল্লাহর রহমত, মাগফিরাত ও হেফাজত কামনা করেন।

মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তাওফিক দান করুন, আমিন।

নিউজটি শেয়ার করুন

পবিত্র মাহে রমজান শুরু, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আপডেট সময় ১০:২১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

ঢাকা: সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি রমজানের কল্যাণময় বার্তা তুলে ধরেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। এ মাস আমাদের জন্য মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের অপার সুযোগ নিয়ে আসে। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে রমজানের ভূমিকা অনন্য।”

আরও পড়ুন  দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা