ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 482

ছবি সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছেন সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে এক যুবক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
প্রতারণার ঘটনা শুরু হয়, যখন সাইফুল ইসলাম অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। “এ্যাপাচি ফোরভি” মডেলের মোটরসাইকেলটি বিক্রির জন্য বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি সাইফুলের সাথে যোগাযোগ করেন।

আরও পড়ুন  ইলিশ বিক্রির নাম করে অনলাইনে প্রতারণা, ৭০ সিমসহ গ্রেপ্তার ৮

মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় পৌঁছান তিনি। এরপর সাইফুল ইসলাম প্রশান্ত দাসকে নাজিরপুরের বুইচাকাঠী এলাকায় নিয়ে যান।

সেখানেই, সাইফুল ইসলামসহ আরও দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি দেখে প্রশান্ত দাস চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক সাইফুল ইসলামের কাছ থেকে একটি পুলিশ জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

আপডেট সময় ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫