ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

আমাদের শত্রু অনেক, মোকাবিলায় ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন: মাহফুজ আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 502

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের শত্রুর সংখ্যা অসংখ্য এবং তারা অত্যন্ত শক্তিশালী। তবে, মিত্র খুব কম। আমাদের উদ্দেশ্য হলো, মিত্রতা বৃদ্ধি করে শত্রুদের পরাজিত করা, যা দেশের জনগণের জন্য লাভজনক হবে। বুধবার ভোরে, ‘জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে’ শিরোনামে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, ‘‘গণ-অভ্যুত্থান এবং সকল শক্তির ঐক্যই আমাদের লক্ষ্য। আমাদের সামনে ঐতিহাসিক ব্লক গঠনের সুযোগ ছিল, এবং এখনও তা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থী জনগণের মধ্যে রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা চলতে হবে।’’

আরও পড়ুন  যারা জামায়াতে থেকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেন, তারা রাজনীতিতে অংশগ্রহণের অধিকার রাখেন: মাহফুজ আলম।

তিনি আরও বলেন, ‘‘কোনভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্থান দেওয়া যাবে না। এ অভ্যুত্থান সবার, এবং এজন্যই আমি মিডিয়ার তৈরি করা ‘মাস্টারমাইন্ড’ নামে গুজবকে শুরু থেকেই প্রত্যাখ্যান করেছি। আমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করতাম, তারা প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত নিয়ে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতাম।’’

তিনি জোর দিয়ে বলেন, ‘‘এটা আমাদের সামষ্টিক কৌশলগত সক্ষমতার ফলস্বরূপ। জনগণও জানে যে তারা শুধুমাত্র ‘উচ্চ’ নেতৃত্বকে অনুসরণ করেনি, বরং মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদেরকেও তারা বিশ্বাসযোগ্য নেতৃত্ব হিসেবে গ্রহণ করেছে।’’

মাহফুজ আলম সবাইকে মধ্যবর্তী অবস্থান ধরে এগিয়ে চলার আহ্বান জানান। তবে, তিনি সতর্ক করে বলেন, ‘‘সবার সঙ্গে এগিয়ে যেতে হবে, কিন্তু অন্তর্ঘাতকারীদের (স্যাবাটার) বাদ দিয়ে।’’ তিনি বলেন, ‘‘রাজনীতিতে অন্তর্ভুক্তির শর্ত হলো, একে অপরের প্রতি সম্মান ও নৈতিকতা বজায় রাখা।’’

নিউজটি শেয়ার করুন

আমাদের শত্রু অনেক, মোকাবিলায় ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন: মাহফুজ আলম

আপডেট সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের শত্রুর সংখ্যা অসংখ্য এবং তারা অত্যন্ত শক্তিশালী। তবে, মিত্র খুব কম। আমাদের উদ্দেশ্য হলো, মিত্রতা বৃদ্ধি করে শত্রুদের পরাজিত করা, যা দেশের জনগণের জন্য লাভজনক হবে। বুধবার ভোরে, ‘জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে’ শিরোনামে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, ‘‘গণ-অভ্যুত্থান এবং সকল শক্তির ঐক্যই আমাদের লক্ষ্য। আমাদের সামনে ঐতিহাসিক ব্লক গঠনের সুযোগ ছিল, এবং এখনও তা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থী জনগণের মধ্যে রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা চলতে হবে।’’

আরও পড়ুন  ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী