ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনের উদ্যোগ, প্রয়োজনে নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 364

ছবি সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর নাম ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে এ সংক্রান্ত একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনে বাহিনীটিকে পুনর্গঠনের সিদ্ধান্তও আসতে পারে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সপ্তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা মোটামুটি চূড়ান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‍্যাব ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশও উঠে আসে। নিউইয়র্কভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দীর্ঘদিন ধরেই একই দাবি জানিয়ে আসছে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন র‍্যাবের কার্যক্রম পর্যালোচনার সুপারিশ করেছে। বিএনপিও এই বাহিনী বিলুপ্তির পক্ষে। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যখন গ্যাংগ্রিন হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া উপায় থাকে না।’

গত ২০ বছরে র‍্যাবের কার্যক্রম নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। বাহিনীটি ক্ষমতার অপব্যবহার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ নানা অভিযোগে অভিযুক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও তুরস্কের এলিট ফোর্সগুলোর কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, কিশোর গ্যাং, ছিনতাই আগের চেয়ে কমেছে, তবে এখনো সহনীয় পর্যায়ে আসেনি। জনসাধারণের আন্দোলন যেন বাহিনীর কাজে ব্যাঘাত না ঘটায়, সে জন্য নির্দিষ্ট স্থানে প্রতিবাদের পরামর্শও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনের উদ্যোগ, প্রয়োজনে নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর নাম ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে এ সংক্রান্ত একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনে বাহিনীটিকে পুনর্গঠনের সিদ্ধান্তও আসতে পারে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সপ্তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা