ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 349

ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের প্রস্তাব অনুমোদন করেছেন, যা দ্রুত কার্যকর হতে যাচ্ছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টা এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি করবে।

আরও পড়ুন  এনআইডি নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য যাচাইয়ের পরিকল্পনা নির্বাচন কমিশনের 

পুলিশ ভেরিফিকেশনের কারণে দীর্ঘসূত্রতা এবং অপ্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ফলে আবেদনকারীদের ভোগান্তির বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। সাধারণ পাসপোর্ট ইস্যুতে ১২ কর্মদিবস এবং এক্সপ্রেস পাসপোর্টের জন্য তিন কর্মদিবস সময় নির্ধারিত থাকলেও, পুলিশ ভেরিফিকেশন বিলম্বিত হলে আবেদনকারীদের দেরি ও হয়রানির শিকার হতে হতো। নতুন নীতিমালা কার্যকর হলে পাসপোর্ট পেতে আর এই জটিলতা থাকবে না।

নতুন নীতিমালার মূল দিকগুলো

১. নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা হবে।

২. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হবে।

৩. পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে, সংশোধিত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট পাওয়া যাবে।

৪. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ডেটাবেজের সঙ্গে তথ্য যাচাই হলে তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ৫(২) ধারা অনুযায়ী যথাযথ তদন্ত হিসেবে গণ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে এবং এরপর থেকেই এটি কার্যকর হবে।

এই পরিবর্তনের ফলে পাসপোর্ট ইস্যুতে দীর্ঘসূত্রতা কমবে, জনভোগান্তি লাঘব হবে এবং প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে। নাগরিক অধিকারের দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশেষ করে প্রবাসী ও সাধারণ আবেদনকারীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

আপডেট সময় ০৭:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫