ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
প্রধান উপদেষ্টা

স্বাধীনভাবে কাজ করুন, ধমকের তোয়াক্কা নয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

কোনো প্রকার রক্তচক্ষু বা ধমকের তোয়াক্কা না করে আইন মেনে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসনের কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই, বরং স্বাধীন চিন্তা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ডিসিদের উদ্দেশে বলেন, “আপনারা আইন ও নীতিমালার ভিত্তিতে কাজ করুন। ভয় পাওয়ার কিছু নেই। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিন। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আপনারা যদি সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে মনোযোগী হন, তাহলে একেকটি জেলা উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে।”

সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে এই সম্মেলন।

এই সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিশেষ সভা, যেখানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হবে।

সম্মেলনের শেষ অংশে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের নৈশভোজের আয়োজন রয়েছে। এ সময় তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে সরাসরি মতামত নেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের কাজের স্বাধীনতা আছে, আইন ও বিধির মধ্যে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন। কোনো ধমক বা চাপে সিদ্ধান্ত নেয়ার দরকার নেই। দেশের স্বার্থই সবার আগে।”

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টা

স্বাধীনভাবে কাজ করুন, ধমকের তোয়াক্কা নয়

আপডেট সময় ০৬:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

কোনো প্রকার রক্তচক্ষু বা ধমকের তোয়াক্কা না করে আইন মেনে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসনের কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই, বরং স্বাধীন চিন্তা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল: প্রধান উপদেষ্টার নির্দেশ