ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পলিথিন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 490

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করেন যে, কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে এবং মানুষের ক্ষতি হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক একটি কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ কোটির অবৈধ জাল ও পলিথিন জব্দ

তিনি আরও বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রয়োজন, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতে পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর দিকে মনোযোগ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

পলিথিন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান”

আপডেট সময় ১০:৫৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করেন যে, কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে এবং মানুষের ক্ষতি হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক একটি কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দেশের সাংস্কৃতিক পরিবেশ সংকটে: সংস্কৃতি প্রতিমন্ত্রী