ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রমজানে স্বস্তি, টিসিবির ট্রাকসেলে নতুন সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 390

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ১২ লাখ পরিবারের কাছে ট্রাকসেলের মাধ্যমে এই অতিরিক্ত পণ্য সরবরাহ করা হবে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকবে এবং বাজারের ভারসাম্য রক্ষা পাবে।”

আরও পড়ুন  ইফতারে মুড়ি খাওয়া ভালো নাকি সাবধান হওয়া জরুরি

সরকারের এই উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে চিনি, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। বিশেষ করে রমজানের সময় বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রবণতা রোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির ট্রাকসেলের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই সুবিধা পেতে পারে।

উল্লেখ্য, টিসিবি ইতোমধ্যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পরিবারে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করে আসছে। এবার ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিতরণের ফলে বাজারে নিত্যপণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

রমজানে স্বস্তি, টিসিবির ট্রাকসেলে নতুন সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ১২ লাখ পরিবারের কাছে ট্রাকসেলের মাধ্যমে এই অতিরিক্ত পণ্য সরবরাহ করা হবে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকবে এবং বাজারের ভারসাম্য রক্ষা পাবে।”

আরও পড়ুন  টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু