ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সমাজবিরোধীরা কাউকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 298

ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে, যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। যদি কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া হয়, তবে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন  নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার

বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সমাজবিরোধী শক্তি যদি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি দেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সমাজবিরোধীরা কাউকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

আপডেট সময় ১০:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে, যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। যদি কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া হয়, তবে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন  আইন-শৃঙ্খলা রক্ষায় গাফিলতি সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা