ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান দায়িত্ব।

রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি আয়োজিত ‘হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে

সিইসি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক চাপ থাকা উচিত নয়। আমাদের লক্ষ্য জনগণকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।”

তিনি স্বীকার করেন, নির্বাচন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ আসবে, তবে তা মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। “নির্বাচন কমিশনকে কেউ কিছু বললে তা আমার গায়ে তিরের মতো লাগে। কিন্তু আমি সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করি। যদি সমালোচনা হয়, তবে বুঝতে হবে কোথাও ঘাটতি রয়েছে, সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব।”

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্ধ সমর্থনের প্রবণতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। “সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়ে ফেলেছে। অন্ধ সমর্থন নয়, বাস্তবতা বুঝতে হবে। কেউ কিছু বললেই তাতে সমর্থন দেওয়া উচিত নয়, বরং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।” সিইসি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

আপডেট সময় ০৬:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান দায়িত্ব।

রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি আয়োজিত ‘হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের