ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, বিরোধীদের প্রতিবাদ পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য ‘মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে অন্য কারও উদ্বেগের অবকাশ নেই’ সালমান শাহ হত্যা মামলা, ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন: সিইসি আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস আশ্রমের আড়ালে মানবিকতার ব্যবসা, সাংবাদিক পিটিয়ে মিল্টন সমাদ্দারের বুনো উল্লাস চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনের রিমান্ড আবেদনের শুনানি আজ নেপালে নিখোঁজ চার শতাধিক, বন্যার নেপথ্য কারণ জানালেন বিজ্ঞানীরা

সালমান শাহ হত্যা মামলা, ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্য মিলতে পারে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

আরও পড়ুন  শাজাহান খান-আতিক-সৈকত ও আবুল হাসান ফের রিমান্ডে

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, রিমান্ডে এ বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

এদিকে ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেন তার ভক্তদের বিভিন্ন পক্ষ। দুটি ব্যানার নিয়ে সকাল থেকে তারা কর্মসূচিতে অংশ নেন।

ব্যানারে লেখা ছিল, ‘প্রিয় নায়ক ৩০ বছর ধরে কবরে, তার খুনিরা কেন বাইরে?’

কর্মসূচিতে অংশ নেওয়া মাসুদ রানা বলেন, মামলার প্রধান আসামি সামিরা, আজিজ, লুসি, রিজভীসহ পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

আরেক অংশগ্রহণকারী মৌসুমী হক বলেন, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করতে হবে। পাশাপাশি সামিরাসহ মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। সেদিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন। অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ হত্যা মামলা, ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্য মিলতে পারে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

আরও পড়ুন  ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর