ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

আজ লালচে চাঁদ দেখা যাবে যেসব অঞ্চল থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

পূর্ণ সূর্যগ্রহণের প্রায় দুই সপ্তাহ পর আবারও বিরল মহাজাগতিক দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে এবং সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে রং ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এ সময়ের মূল দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।

উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাওয়ার কথা। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

আরও পড়ুন  ৫৩ বছর পর ফের চাঁদের পথে মানুষ; আজ ইতিহাস গড়তে যাচ্ছে নাসার ‘আর্টেমিস-২’

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর সবচেয়ে গাঢ় ছায়ার অংশে চাঁদের বেশিরভাগটা ঢাকা পড়ে যাবে। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের কিছু আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছাবে। এ কারণে চাঁদ পুরোপুরি অদৃশ্য না হয়ে তামাটে বা লালচে আভা ধারণ করবে। প্রচলিতভাবে এমন দৃশ্যকে ‘ব্লাড মুন’ বলা হয়।

পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে বর্ণ ধারণের পর্যায়টি তুলনামূলকভাবে অল্প সময় স্থায়ী হবে।

সূর্যগ্রহণের বিপরীতে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। ফলে উপযুক্ত স্থান ও আবহাওয়া থাকলে গ্রহণের দৃশ্য দেখতে বিশেষ কোনো সুরক্ষাব্যবস্থা প্রয়োজন হবে না।

এর আগে একটি পূর্ণ সূর্যগ্রহণের ঘটনা ঘটেছে। ওই গ্রহণের সময় স্পেন, পর্তুগালের একটি ছোট অংশ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও উত্তর রাশিয়ার আকাশ অন্ধকার হয়ে এসেছিল।

নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী সূর্যগ্রহণ হবে ৬ ফেব্রুয়ারি। এটি দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অংশ থেকে দেখা যাবে। আর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০ থেকে ২১ ফেব্রুয়ারির রাতজুড়ে।

পরবর্তী ওই চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাওয়ার কথা রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আজ লালচে চাঁদ দেখা যাবে যেসব অঞ্চল থেকে

আপডেট সময় ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

পূর্ণ সূর্যগ্রহণের প্রায় দুই সপ্তাহ পর আবারও বিরল মহাজাগতিক দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে এবং সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে রং ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এ সময়ের মূল দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।

উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাওয়ার কথা। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

আরও পড়ুন  আসছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ