শিরোনাম :
১০ হাজার মেগাওয়াট সৌর প্রকল্পের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 34
বিদ্যুতের চাহিদা পূরণে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২২ আগস্ট) সিলেট সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যেই সরকার ১০ হাজার মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায়।
চলমান জ্বালানি সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এনার্জি ইনটেনসিভ বিনিয়োগের পরিবর্তে সরকার ক্ষুদ্র শিল্পের প্রসারে কাজ করবে।
দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া সিলেটে প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা করার বিষয়েও সরকার ভাবছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।





















