ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব পার্থ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল হতে যাচ্ছে। সম্ভাব্য এই পরিবর্তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

আরও পড়ুন  মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এরপর নতুন চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আবদুল মঈন খান পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, মঈন খান ও আন্দালিব রহমান পার্থ ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হতে পারে। আর বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

এ ছাড়া ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আন্দালিব রহমান পার্থের মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য পার্থ ফোন পেয়েছেন। দলের চেয়ারম্যান নিজেই তাকে বিষয়টি জানিয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তিনি জানেন না বলে জানান আব্দুল মতিন।

বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলটির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। মন্ত্রিসভায় রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি নিয়ে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। বিকেল ৪টা বা সাড়ে ৪টার মধ্যে বিষয়টি জানা যেতে পারে। তার ভাষ্য, শেষ মুহূর্তের আগে এসব বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না।

সাচিং প্রু জেরী বলেন, তাকে ফোন করা হয়েছে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।

নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব পার্থ

আপডেট সময় ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬