ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জনগণের স্বার্থের বাইরে সরকার এক পাও যাবে না: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 130

ছবি: সংগৃহীত

জনগণের স্বার্থের বাইরে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এক পাও এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার জনগণের স্বার্থের বাইরে এক ধাপ এগুবে না। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। তার জীবন, তার মন সব কিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন।’

আরও পড়ুন  'বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে চায় সরকার'

এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব পালনের পাশাপাশি দল ও সরকারের সব লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন রুহুল কবির রিজভীসহ দলের স্থায়ী কমিটির নতুন চার সদস্য।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমানউল্লাহ আমান নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন। এবং ৯০’র স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল, এবং আপনারা এটাও দেখেছেন, তাকে মইনুল রোডের বাসভবনে কীভাবে নির্যাতন করেছিল।’

নিউজটি শেয়ার করুন

জনগণের স্বার্থের বাইরে সরকার এক পাও যাবে না: রিজভী

আপডেট সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জনগণের স্বার্থের বাইরে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এক পাও এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার জনগণের স্বার্থের বাইরে এক ধাপ এগুবে না। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। তার জীবন, তার মন সব কিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন।’

আরও পড়ুন  পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার, ১ এপ্রিল থেকে হবে কার্যকর