ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা হুতি দমনে যুক্ত হতে চায় ইসরাইল, সৌদি যুবরাজের অসম্মতি আবুধাবি টেস্টে লিটনের বিশ্বরেকর্ড দিল্লির আন্দোলনে বাংলাদেশের হাত আছে: দিলীপ ঘোষ দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল বিদ্যুৎ-পানি ছাড়াই কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় জড়িত: দীনেশ ত্রিবেদী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 56

ছবি সংগৃহীত

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অভিন্ন ইতিহাসের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই আরও বিকশিত হচ্ছে।

শনিবার, ১৫ আগস্ট সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধের ইতিহাসের রূপকার রঘু রাইয়ের প্রয়াণ: শোকাতুর দুই দেশ

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে। অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে। একই সঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করতে হবে। এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পতাকা উত্তোলন করেন। এ সময় ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও অনুষ্ঠানে সংবর্ধনা দেন হাইকমিশনার।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা মিশনসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার অভিন্ন অঙ্গীকারের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও ঝাড়ু হাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় জড়িত: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অভিন্ন ইতিহাসের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই আরও বিকশিত হচ্ছে।

শনিবার, ১৫ আগস্ট সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই